মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়ায় বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে চোরাবালিতে আটকে রুদ্র তাঁতী (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার খেজুরী ছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুদ্র ওই চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। সে শ্রীমঙ্গল রানার উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের খেজুরী ছড়ায় স্নান করতে যায় রুদ্র। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ও স্বজনেরা সেখানে জড়ো হন। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে ছড়ার তলদেশ থেকে রুদ্রর মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
রুদ্রর বাবা কমল তাঁতী বলেন, ‘ধারণা করা হচ্ছে, পাহাড়ি ছড়ার চোরাবালিতে আটকে গিয়ে সে আর ওপরে উঠতে পারেনি।’
প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী বলেন, রুদ্র বন্ধুদের সঙ্গে স্নান করছিল। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উদ্ধার করা হয়।
রুদ্রর মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খেজুরী ছড়া চা বাগান এলাকায় এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন