সংবাদ

মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার
মাহিমকে উদ্ধার করে আনসার সদস্যরা। ছবি : সংবাদ

মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া ৮ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন আনসার সদস্যরা।

উদ্ধার হওয়া শিশুটির নাম মাহিম জমাদ্দার। সে মাদারীপুর সদর উপজেলার পূর্ব বাহাদুরপুর গ্রামের সুমন জমাদ্দারের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে শুক্রবার (১৭ জুলাই) ভোরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার মাহিম বাড়ি থেকে নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শিশুটিকে একা ঘুরতে দেখেন দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া। সন্দেহ হলে তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জকে জানান। পরে আনসার সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলে তাকে নিজেদের হেফাজতে নেন। তল্লাশি করে তার ব্যাগ থেকে প্রিয় খেলনার পাশাপাশি নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘শিশুটিকে পাওয়ার পর আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। পরে সদর থানার পুলিশের উপস্থিতিতে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। সন্তানদের প্রতি বাবা-মাকে আরও বেশি যত্নশীল হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

ছেলের সন্ধান পেয়ে মাহিমের বাবা সুমন জমাদ্দার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ছেলেকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। আনসার সদস্যরা তাকে উদ্ধার না করলে বড় কোনো বিপদ হতে পারত।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মাদারীপুরে ৬৪ হাজার টাকাসহ ঘরছাড়া শিশু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত