সংবাদ

সড়কে চামড়ার স্তূপ, দুর্গন্ধ ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০২:৩১ পিএম

সড়কে চামড়ার স্তূপ, দুর্গন্ধ ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী
সড়কের পাশে পড়ে থাকা পচা চামড়ার স্তূপ। ছবি : সংবাদ

নওগাঁর সাপাহার উপজেলার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পাশে বিপুল পরিমাণ পশুর চামড়া ফেলে রাখায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও আমবাগানের শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। চামড়াগুলো দ্রুত অপসারণ করা না হলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের পিছলীডাঙ্গা-সাহাবাজপুর সড়কের জামালের আমবাগান এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ধারে প্রায় এক ট্রাক পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার চামড়া স্তূপ করে রাখা হয়েছে। কয়েক দিন ধরে পড়ে থাকায় চামড়াগুলো পচতে শুরু করেছে। এতে আশপাশের এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনের রাতে অজ্ঞাত কোনো ব্যক্তি বা চক্র বস্তাভর্তি এসব চামড়া ফেলে যায়। শুরুতে স্থানীয় বাসিন্দারা এগুলো আমবাগানে ব্যবহারের জন্য রাখা সারের বস্তা মনে করেছিলেন। পরে কুকুর ও শিয়াল বস্তা ছিঁড়ে ফেললে ভেতরে থাকা পশুর চামড়া বেরিয়ে আসে। পচন শুরু হওয়ায় বিষয়টি সবার নজরে আসে।

এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ২২টি গ্রামের মানুষ যাতায়াত করেন। দুর্গন্ধে এখন পথচারীদের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। পাশে আমবাগানে কর্মরত শ্রমিকদেরও অস্বস্তিকর পরিবেশে কাজ করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত এই পচনশীল বর্জ্য অপসারণ করা প্রয়োজন।

সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, “বিষয়টি আমি জেনেছি। স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

সড়কে চামড়ার স্তূপ, দুর্গন্ধ ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত