সংবাদ

চাঁদপুরে নাশকতার মামলায় আদালতে আ. লীগের অর্ধশতাধিক নেতা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

চাঁদপুরে নাশকতার মামলায় আদালতে আ. লীগের অর্ধশতাধিক নেতা
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় হাজিরা দিতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখারা সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আইনজীবীর মাধ্যমে চাঁদপুর আদালতে তারা নিয়মিত হাজিরা দেন।

আদালত সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় করা মামলায় অভিযুক্ত হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলটির স্থানীয় পর্যায়ের অন্তত ৫০ জন নেতাকর্মী আদালতে উপস্থিত হন।

আদালত প্রাঙ্গণে দেখা যায়, হাজিরা দিতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং দীর্ঘ সময় আদালত চত্বরে অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক বছর আগেও চাঁদপুর আদালত প্রাঙ্গণে প্রায় প্রতিদিন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় হাজিরা দিতে দেখা যেত। তবে বর্তমানে সেই চিরচেনা দৃশ্যপট বদলে গেছে; এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরই নিয়মিত আদালতের বারান্দায় হাজিরা দিতে দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদপুরে নাশকতার মামলায় আদালতে আ. লীগের অর্ধশতাধিক নেতা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখারা সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আইনজীবীর মাধ্যমে চাঁদপুর আদালতে তারা নিয়মিত হাজিরা দেন।

আদালত সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় করা মামলায় অভিযুক্ত হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলটির স্থানীয় পর্যায়ের অন্তত ৫০ জন নেতাকর্মী আদালতে উপস্থিত হন।

আদালত প্রাঙ্গণে দেখা যায়, হাজিরা দিতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং দীর্ঘ সময় আদালত চত্বরে অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক বছর আগেও চাঁদপুর আদালত প্রাঙ্গণে প্রায় প্রতিদিন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় হাজিরা দিতে দেখা যেত। তবে বর্তমানে সেই চিরচেনা দৃশ্যপট বদলে গেছে; এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরই নিয়মিত আদালতের বারান্দায় হাজিরা দিতে দেখা যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত