সংবাদ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ : গণপিটুনিতে আহত রিকশাচালকের মৃত্যু

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ : গণপিটুনিতে আহত রিকশাচালকের মৃত্যু
ঝিনাইদহে গণপিটুনিতে আহত ব্যক্তির মৃত্যুর পর হাসপাতালের সামনে পুলিশ ও স্থানীয়দের ভিড়। ছবি : সংবাদ

ঝিনাইদহে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সদর উপজেলার চরখাজুরা গ্রামের ‘ঝিনুক মালা’ আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি ঝিনাইদহ শহরে রিকশা চালাতেন এবং গত এক সপ্তাহ ধরে ওই আবাসন প্রকল্পে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা তিনটার দিকে ওই আবাসন প্রকল্পের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান বিল্লাল হোসেন। ঘর থেকে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত জনতা বিল্লালকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বিকেলেই ভিকটিম শিশুর মা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে বিল্লাল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই মামলার ভিত্তিতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ওসি আরও জানান, বিল্লালের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ : গণপিটুনিতে আহত রিকশাচালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ঝিনাইদহে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সদর উপজেলার চরখাজুরা গ্রামের ‘ঝিনুক মালা’ আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি ঝিনাইদহ শহরে রিকশা চালাতেন এবং গত এক সপ্তাহ ধরে ওই আবাসন প্রকল্পে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা তিনটার দিকে ওই আবাসন প্রকল্পের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান বিল্লাল হোসেন। ঘর থেকে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত জনতা বিল্লালকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বিকেলেই ভিকটিম শিশুর মা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে বিল্লাল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই মামলার ভিত্তিতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ওসি আরও জানান, বিল্লালের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত