ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। তবে সেই প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাবের এক ব্যতিক্রমী উদাহরণ দেখা গেছে বগুড়ায়।
উভয় দলের সমর্থকরা একে অপকে স্বাগত জানানোর মধ্য দিয়ে আনন্দ-উল্লাস করেছেন।আর্জেন্টিনা সমর্থকেরা ব্রাজিল ভক্তদের হাতে কোমল পানীয় সেভেন-আপ এর বোতল তুলে দেন। হাসি-আনন্দে ভরা এই দৃশ্য মুহূর্তেই উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শুক্রবার (৫ জুন) বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এমন দৃশ্য দেখা যায়।
এদিন দুপুর থেকে খেলার মাঠে জড়ো হন দুই দলের সমর্থকরা। সেখানে তারা সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাবের মধ্যদিয়ে আনন্দ-উল্লাস করেন।
এরপর উভয় দলের সমর্থকরা দুই দেশের জার্সি পরে একসাথে আনন্দ র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যলিতে বাংলাদেশের জাতীয় পতাকা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা, ঘোড়ার গাড়ি, বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়।
পুরো র্যালিজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দুই দলের সমর্থকেরা পরস্পরের সঙ্গে হাস্যরস, শুভেচ্ছা ও বন্ধুত্বপূর্ণ আচরণে অংশ নেন।
এদিকে স্থানীয়রা ফুটবলপ্রেমীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ফুটবল কেবল প্রতিদ্বন্দ্বিতার নয়, বন্ধুত্ব ও সৌহার্দ্যেরও নাম। সমর্থকদের এমন ইতিবাচক আচরণ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন