২০২৬ বিশ্বকাপের মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় রেফারিং। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও ভিএআরের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠার পর এবার ফাইনালের রেফারিকে নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী মহারণের আগে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ম্যাচ পরিচালনায় রেফারির কোনো ধরনের শিথিলতা দেখানোর সুযোগ নেই।
আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। এই রেফারিই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি মাঠে কোনো ধরনের শিথিলতা দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া যাবে না। তার দায়িত্ব হবে নিয়মের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।’
টুর্নামেন্টের শুরু থেকেই আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিদের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুলেছিল কয়েকটি দেশ। বিশেষ করে শেষ ষোলোতে মিসরের কোচ ও খেলোয়াড়রা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিলেন। সম্ভবত সেই প্রেক্ষাপট থেকেই স্পেন কোচ আগেভাগেই সতর্কবার্তা দিয়ে রাখলেন।
তবে রেফারিদের ওপর আস্থার কথা জানিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে তার চেয়েও বেশি আস্থা আছে আমার দলের ওপর। আমরা জানি এমন বড় ম্যাচে কীভাবে নিজেদের ফুটবল দর্শন ধরে রাখতে হয়। উসকানিতে পা না দিয়ে আমরা আমাদের সহজাত ফুটবল খেলতে চাই।’
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির একসময়ের শিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। প্রিয় শিষ্যের দলের বিপক্ষে নামার আগে তিনি আরও যোগ করেন, ‘আর্জেন্টিনা তাদের মতো করেই খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের পরিকল্পনায়। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই।’
দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘এটি অসাধারণ একটি ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। দুটি দলই নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করবে। আমরা আশা করি, রেফারি ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার সঙ্গে সামলাবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ম্যাচ উপভোগ করতে পারে ফুটবল বিশ্ব।’
/

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন