সংবাদ

চলে গেলেন ৬ বলে ৬ ছক্কার কিংবদন্তি সোবার্স

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

চলে গেলেন ৬ বলে ৬ ছক্কার কিংবদন্তি সোবার্স
স্যার গ্যারি সোবার্স

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার, কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ৮৯ বছর বয়সে বার্বাডোসের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার ছেলে ড্যানিয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। তার জন্মদিনের মাত্র ১০ দিন আগে চলে গেলেন এই মহান ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচিত করার পেছনে অন্যতম প্রধান কারিগর সোবার্সকে ক্রিকেটের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

বাঁ-হাতি এই ব্যাটার ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন। ৫৭.৭৮ গড়ে তিনি ৮,০৩২ রান সংগ্রহ করেন। যার মধ্যে ছিল ২৬টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ-সেঞ্চুরি।

১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে গ্ল্যামারগনের বিপক্ষে টানা ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন সোবার্স। প্রথম-শ্রেণীর ক্রিকেটে এই কীর্তি গড়া বিশ্বের প্রথম ক্রিকেটার তিনি। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছিলেন। যা ১৯৯৪ সালে ব্রায়ান লারা ভাঙার আগ পর্যন্ত টিকে ছিল।

বাঁ-হাতি ফাস্ট-মিডিয়াম পেস বোলার হিসেবেও দুর্দান্ত ছিলেন সোবার্স। টেস্ট ক্রিকেটে তিনি ২৩৫টি উইকেট শিকার করেছেন। ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচে তিনি ১টি উইকেট নিয়েছিলেন। ফিল্ডিংয়েও ছিলেন অসাধারণ, বিশেষ করে উইকেটের কাছাকাছি ফিল্ডিংয়ে।

ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইটহুড পান তিনি। ১৯৯৮ সালে বার্বাডোসের জাতীয় বীর হিসেবে ঘোষিত হন। ২০০০ সালে উইজডেনের শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হন। ২০০৯ সালে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।

২০০৪ সাল থেকে আইসিসি প্রতি বছর বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে সম্মান জানাতে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ প্রদান করে আসছে। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চলে গেলেন ৬ বলে ৬ ছক্কার কিংবদন্তি সোবার্স

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত