রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ জুন) থেকে এই ঘোষণা কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুলশান-২ গোলচত্বরে শব্দ সচেতনতামূলক সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আজ থেকে এই এলাকা নীরব এলাকা থাকবে। এখানে কোনো শব্দ দূষণ থাকবে না।’
তিনি আরও বলেন, কেউ যদি আইন অমান্য করে তাহলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সরকারি নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।
গুলশান, বনানী, নিকেতন ও বারিধারাও নীরব এলাকা হিসেবে ঘোষিত। এসব এলাকার সোসাইটির সহযোগিতায় নগরবাসীর জন্য ডিএনসিসি শব্দ দূষণ ও বায়ু দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি সফলভাবে কার্যক্রম চালাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাবেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।’ তিনি জানান, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারে সচেতনতামূলক সাইনবোর্ড টাঙানো, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, টিভি চ্যানেলে পিভিসি প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান জানান, ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫-এ ট্রাফিক পুলিশকে ক্ষমতা প্রদানের পর থেকে আমরা ব্যাপকভাবে কাজ করছি। এর সুফল নগরবাসী ধীরে ধীরে পাবেন।’
সমাবেশে গুলশান, নিকেতন, বনানী ও বারিধারা সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে এই আয়োজন করে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন