ডিজনির বহুল জনপ্রিয় অ্যানিমেশন ‘মোয়ানা’ এবার লাইভ-অ্যাকশন রূপে বড় পর্দায় এসেছে। আন্তর্জাতিক মুক্তির সঙ্গে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে চলছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত
অ্যানিমেশন ‘মোয়ানা’ বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় জয় করার পাশাপাশি প্রায় ৭০০ মিলিয়ন ডলার
আয় করে। এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মোয়ানা ২’ এক বিলিয়ন ডলারের বেশি আয় করে ফ্র্যাঞ্চাইজিটির
জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নেয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে লাইভ-অ্যাকশন
সংস্করণ।
টমাস কাইল পরিচালিত
ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমায় কিংবদন্তি চরিত্র মাউই-এর ভূমিকায় অভিনয় করেছেন
ডোয়াইন জনসন (দ্য রক)। উল্লেখ্য, ২০১৬ সালের অ্যানিমেশন সংস্করণেও তিনি একই চরিত্রে
কণ্ঠ দিয়েছিলেন। এবার রক্ত-মাংসের চরিত্রে মাউই হয়ে পর্দায় হাজির হওয়াকে নিজের ক্যারিয়ারের
অন্যতম বিশেষ অভিজ্ঞতা বলে জানিয়েছেন তিনি।
ডোয়াইন জনসন বলেন,
“লাইভ-অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ অভিজ্ঞতাগুলোর
একটি। এই চরিত্রের মাধ্যমে আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে নতুনভাবে
তুলে ধরতে পেরেছি।”
অন্যদিকে, ৩২ হাজারেরও
বেশি আবেদনকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে ক্যাথরিন লাগাইয়াকে মোয়ানার চরিত্রে নির্বাচিত
করা হয়েছে। সামোয়ান বংশোদ্ভূত এই নবাগত অভিনেত্রী জানিয়েছেন, শৈশব থেকেই মোয়ানা তার
অনুপ্রেরণার একটি চরিত্র ছিল, তাই এই ভূমিকায় অভিনয় করা তার জন্য স্বপ্নপূরণের মতো।
সিনেমার গল্পে দেখা
যায়, সাহসী কিশোরী মোয়ানা নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায়
বের হয়। তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতা মাউই। নানা প্রতিকূলতা পেরিয়ে
তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার অভিযানে নামে। পরিবার, দায়িত্ববোধ, আত্মপরিচয় ও
সাহসের বার্তা নিয়ে এগিয়ে চলে সিনেমার কাহিনি।
অ্যানিমেশন সংস্করণের
বিপুল জনপ্রিয়তার পর লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা
যাচ্ছে। মুক্তির পর থেকেই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে ভিড় করছেন ডিজনি ভক্তরা।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন