সংবাদ

বাজেট অধিবেশন রোববার, বাড়তি নিরাপত্তা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম

বাজেট অধিবেশন রোববার, বাড়তি নিরাপত্তা
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (৭ জুন) থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে বলে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিধিনিষেধ কার্যকর থাকবে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্বদিক থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত আর মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল।

পাশাপাশি রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর ভেতরের সব রাস্তা ও গলিপথে বিধিনিষেধ কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা শনিবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং বাজেট অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

আগামী রোববার বেলা ৩টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। 

বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এবারের অধিবেশন কত দিন চলবে, তা চূড়ান্ত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাজেট অধিবেশন রোববার, বাড়তি নিরাপত্তা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত