সংবাদ

ঢাকাকে বাসযোগ্য মনে করেন না মির্জা ফখরুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৪:৩১ পিএম

ঢাকাকে বাসযোগ্য মনে করেন না মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বর্তমান প্রেক্ষাপটে ঢাকাকে আর বাসযোগ্য মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার ইচ্ছে করে মাঝেমধ্যে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গিয়ে থাকতে।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ‘দক্ষিণের জানালা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘মাঝেমধ্যে আমার নিজেরই মনে হয় ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গিয়ে থাকি। ঘর থেকে বের হলেই দূষিত বাতাস ও পলিউটেড অক্সিজেনের সম্মুখীন হতে হয়।’

ছাত্রজীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ১৯৬৩ সালে ঢাকা কলেজে পড়ার সময় বুড়িগঙ্গায় নৌকায় চড়ে ঘুরে বেড়ানো যেত। অথচ বর্তমানে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দুর্গন্ধযুক্ত যে তার কাছে যাওয়াও দায়। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে পর্যাপ্ত কার্যকর প্রকল্প না নেওয়ার কথা জানিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

শুধু নাগরিকদের সচেতন করলেই ঢাকার সমস্যার সমাধান হবে না বলে মনে করেন এই মন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, যারা নীতি নির্ধারণ করছেন এবং শহর শাসনের দায়িত্বে আছেন, তারা কতটা পরিকল্পিতভাবে কাজ করছেন।

তিনি বলেন, ‘ঢাকা শহরের উন্নয়নে হাজার হাজার কোটি টাকার প্রকল্প চললেও সাধারণ নাগরিকেরা কতটুকু উপকৃত হচ্ছে, সেটি গভীরভাবে মূল্যায়ন করা প্রয়োজন।’

পরিকল্পনাহীন নগরায়ণ ও পানিসংকট নিয়েও কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি জানান, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ড্রেন তৈরি করা হলেও পানিনিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না। ভূগর্ভস্থ পানির স্তর হাজার মিটার নিচে নেমে যাওয়াকে তিনি ঢাকার জন্য এক ভয়াবহ বিপদ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম। এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, পরিবেশ ও পানিসম্পদ বিশেষজ্ঞ আইনুন নিশাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার এবং নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

ঢাকাকে বাসযোগ্য মনে করেন না মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত