সংবাদ

দুমকিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

দুমকিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
ছবি : সংবাদ

পটুয়াখালীর দুমকিতে ট্রাকচাপায় মাশরুফা খানম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালক মো. জাফর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত মাশরুফা খানম বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকার বাসিন্দা। তিনি স্বামী কামাল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দ্রুতগতির একটি ট্রাক একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা মাশরুফা ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

দুমকিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে ট্রাকচাপায় মাশরুফা খানম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালক মো. জাফর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত মাশরুফা খানম বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকার বাসিন্দা। তিনি স্বামী কামাল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দ্রুতগতির একটি ট্রাক একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা মাশরুফা ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত