সংবাদ

পলিটিক্যাল স্যাটায়ার ‘দেলুপি’র প্রশংসায় নওগাঁর সুধীজন

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম

পলিটিক্যাল স্যাটায়ার ‘দেলুপি’র প্রশংসায় নওগাঁর সুধীজন
নওগাঁয় আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’ প্রদর্শনী। ছবি : সংবাদ

মিষ্টি প্রেমের গল্প, নিখাদ বন্ধুত্ব কিংবা বন্যায় টিকে থাকতে চাওয়া সাধারণ মানুষের জীবন-সবকিছুর মিশেলে নির্মিত চলচ্চিত্র ‘দেলুপি’ দেখে মুগ্ধ হয়েছেন নওগাঁর দর্শকেরা। শুক্রবার (৫ জুন) রাতে শহরের একটি রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার মিলনায়তনে সিনেমাটি প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে স্থানীয় সংস্কৃতিসেবী ও দর্শকেরা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন।

চিত্রনাট্য ও নির্মাণের মুন্সিয়ানা নিয়ে নাট্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাজা ফকির বলেন, ‘দেলুপি’ স্বাধীন চলচ্চিত্র নির্মাণের আশা জাগায়। এটি বড় পর্দার সিনেমা, না দেখলে মিস করবেন। সংক্ষুব্ধ এই সময়ে এমন একটি ছবি নির্মাণের জন্য পরিচালক ও তার দলকে অভিনন্দন।’

খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মানুষের জীবনসংগ্রাম ও মাটির সঙ্গে সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দেলুপি’। এতে নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয়গুলো উঠে এসেছে। অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ একদল নতুন মুখ।

সিনেমাটি দেখে অভিনেতা নিমাই সরকার বলেন, ‘সবাই আনকোরা মুখ হলেও তাদের অভিনয় ছিল প্রাণবন্ত। রাজনীতি, দখলদারিত্ব ও প্রতিরোধের এই গল্পটি অত্যন্ত জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’

নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক কায়েস উদ্দিন ছবিটিকে জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’র পর অন্যতম শক্তিশালী পলিটিক্যাল স্যাটায়ার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মানুষকে মানুষ হিসেবে দেখার যে কঠিন কাজ, পরিচালক সেটি খুব সহজেই করে দেখিয়েছেন।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনায় মুক্তি পায় এবং পরে দেশজুড়ে আলোচিত হয়। এর মাধ্যমে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য জনপ্রিয় ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

পলিটিক্যাল স্যাটায়ার ‘দেলুপি’র প্রশংসায় নওগাঁর সুধীজন

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত