সংবাদ

পরশুরামে ১৩ মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

 পরশুরামে ১৩ মাদক মামলার আসামি গ্রেপ্তার
ফেনীর পরশুরামে ১৩টি মাদক মামলার আসামি ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংবাদ

ফেনীর পরশুরামে ১৩টি মাদক মামলার আসামি ফাতেমা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার উত্তর বাঁশপদুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানা-পুলিশের একটি দল উত্তর বাঁশপদুয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার মৃত মহু মিয়ার মেয়ে ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পরশুরাম মডেল থানা-পুলিশ জানায়, ফাতেমা আক্তারের বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সিআইএমএস (CIMS) যাচাই করে দেখা গেছে, ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে ১৩টি মাদক ও জিআর মামলার তথ্য রয়েছে।

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ফাতেমা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পরশুরামে ১৩ মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ফেনীর পরশুরামে ১৩টি মাদক মামলার আসামি ফাতেমা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার উত্তর বাঁশপদুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানা-পুলিশের একটি দল উত্তর বাঁশপদুয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার মৃত মহু মিয়ার মেয়ে ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পরশুরাম মডেল থানা-পুলিশ জানায়, ফাতেমা আক্তারের বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সিআইএমএস (CIMS) যাচাই করে দেখা গেছে, ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে ১৩টি মাদক ও জিআর মামলার তথ্য রয়েছে।

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ফাতেমা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত