সংবাদ

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা বার্তা জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, "মাসব্যাপী সিয়াম সাধনা সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজান মাস আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।"

তিনি আরও উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিইএটাই হোক আমাদের অঙ্গীকার।"

তারেক রহমান দেশের মানুষের শান্তি অগ্রগতি কামনা করে বলেন, "আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।" বাণীর শেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দেশ, জাতি সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ বরকত প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা বার্তা জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, "মাসব্যাপী সিয়াম সাধনা সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজান মাস আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।"

তিনি আরও উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিইএটাই হোক আমাদের অঙ্গীকার।"

তারেক রহমান দেশের মানুষের শান্তি অগ্রগতি কামনা করে বলেন, "আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।" বাণীর শেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দেশ, জাতি সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ বরকত প্রার্থনা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত