সংবাদ

দুই শিক্ষার্থী হত্যা: ‘যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ মে ২০২৬, ১১:২৬ এএম

দুই শিক্ষার্থী হত্যা: ‘যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

​যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার (৪ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

​এদিন সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত লিমনের মামা জানান, আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দাফনের জন্য জামালপুরে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে, নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়াও দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি যাতে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হয়। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

​সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান) এবং নাহিদা সুলতানা বৃষ্টি (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। নিখোঁজের আটদিন পর ২৪ এপ্রিল পুলিশ জামিলের মরদেহ উদ্ধার করে। এরপর ফরেনসিক পরীক্ষা শেষে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।

​হিলসবরো কাউন্টি আদালতের নথি অনুযায়ী, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। এই জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে জামিলের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি 'ফার্স্ট-ডিগ্রি পরিকল্পিত হত্যা'র অভিযোগ আনা হয়েছে।

​পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে জানাজা শেষে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

​দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

দুই শিক্ষার্থী হত্যা: ‘যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত