সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১৯ জন যাত্রী নিয়ে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট যাত্রা করেছে। রোববার (৩ মে) রাতে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে কেবল বাণিজ্যিকভাবে লাভজনক করাই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করাই সরকারের প্রধান লক্ষ্য। বহরে আরও উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা চলমান রয়েছে বলেও তিনি জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রোববার রাত ১০টায় প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে। চলতি হজ মৌসুমে সিলেট থেকে মোট ৭টি বিশেষ ফ্লাইটে ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট যাবে মদিনায় এবং বাকি ছয়টি জেদ্দায় অবতরণ করবে। মোট যাত্রীদের মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে এবং ৪৬১ জন ঢাকা হয়ে সৌদি পৌঁছাবেন।
বিমান বাংলাদেশ সিলেটের জেলা ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ ও স্টেশন ম্যানেজার সাকিল আহমদ। ট্রাফিক অফিসার জাকির হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ।
হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিমান কর্তৃপক্ষ। প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান অতিথিরা।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন