সংবাদ

পিএইচডি করার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র গিয়ে কফিনে ফিরলেন লিমন

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

পিএইচডি করার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র গিয়ে কফিনে ফিরলেন লিমন
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। ছবি: সংবাদ

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ ওরফে লিমনের মরদেহ তার জন্মভিটা জামালপুরের মাদারগঞ্জে পৌঁছেছে। সোমবার (৪ মে) বিকাল সাড়ে তিনটার দিকে মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে লিমনের মরদেহ এসে পৌঁছায়।

লিমন ওই গ্রামের জহুরুল হক ও লুৎফন নেছা দম্পতির বড় সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে লিমনের মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় মেধাবী এই শিক্ষার্থীকে শেষবারের মতো দেখতে ভিড় করেন এলাকাবাসী। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্বজনরা জানিয়েছেন, আজ বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে লিমনের দাফন সম্পন্ন হবে।

সন্তানকে হারিয়ে বিলাপ করছিলেন বাবা জহুরুল হক। তিনি বলেন, ‘আমরা কোনো উচ্চবিত্ত পরিবার না। অনেক কষ্ট করে সন্তানকে পড়াশোনা করিয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে লিমন দেশের সেবা করবে। তা আর হলো না, সব আশা শেষ হয়ে গেল।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গত ১৬ এপ্রিল নিখোঁজ হন জামিল আহমেদ লিমন। এর আট দিন পর ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সে দেশের পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

পিএইচডি করার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র গিয়ে কফিনে ফিরলেন লিমন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ ওরফে লিমনের মরদেহ তার জন্মভিটা জামালপুরের মাদারগঞ্জে পৌঁছেছে। সোমবার (৪ মে) বিকাল সাড়ে তিনটার দিকে মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে লিমনের মরদেহ এসে পৌঁছায়।

লিমন ওই গ্রামের জহুরুল হক ও লুৎফন নেছা দম্পতির বড় সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে লিমনের মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় মেধাবী এই শিক্ষার্থীকে শেষবারের মতো দেখতে ভিড় করেন এলাকাবাসী। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্বজনরা জানিয়েছেন, আজ বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে লিমনের দাফন সম্পন্ন হবে।

সন্তানকে হারিয়ে বিলাপ করছিলেন বাবা জহুরুল হক। তিনি বলেন, ‘আমরা কোনো উচ্চবিত্ত পরিবার না। অনেক কষ্ট করে সন্তানকে পড়াশোনা করিয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে লিমন দেশের সেবা করবে। তা আর হলো না, সব আশা শেষ হয়ে গেল।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গত ১৬ এপ্রিল নিখোঁজ হন জামিল আহমেদ লিমন। এর আট দিন পর ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সে দেশের পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত