সংবাদ

আশা মির্জা ফখরুলের

নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ মে ২০২৬, ১১:১২ পিএম

নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে

সংরক্ষিত আসনে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা (এমপি) গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ গণতন্ত্রের পক্ষে নতুন নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব।

সোমবার ( মে) রাজধানীর শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এদিন মির্জা ফখরুল এবং সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে নারী সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, সংরক্ষিত আসনে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন। এছাড়াও নতুন নারী সংসদ সদস্যরা দেশ বিনির্মাণে এবং দেশ গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা জানান, তারা সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখবেন। নারী, শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

শ্রদ্ধা নিবেদনের আগে, রবিবার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের এই শপথ বাক্য পাঠ করান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত