সংবাদ

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ৭ জুন ২০২৬, ১১:০৭ এএম

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংবাদ

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে সিমরান নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

সিমরান কুমিল্লা নগরের নূরপুর এলাকার শিমুলের মেয়ে। রোববার (৭ জুন) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, গত ৪ জুন বিকেলে জ্বর, শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থেকে পরদিন ৫ জুন সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, হামে আক্রান্ত হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে অন্য জীবাণুর মাধ্যমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। শিশুটির হামের উপসর্গ থাকলেও মূলত নিউমোনিয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লায় চলতি বছর এ নিয়ে হাম ও হামের উপসর্গে ১১ জন শিশুর মৃত্যু হলো। এর মধ্যে এক শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ১০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, কোনো শিশুর জ্বর, কাশি বা সর্দি দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়া এবং শিশুদের সুষম পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে সিমরান নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

সিমরান কুমিল্লা নগরের নূরপুর এলাকার শিমুলের মেয়ে। রোববার (৭ জুন) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, গত ৪ জুন বিকেলে জ্বর, শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থেকে পরদিন ৫ জুন সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, হামে আক্রান্ত হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে অন্য জীবাণুর মাধ্যমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। শিশুটির হামের উপসর্গ থাকলেও মূলত নিউমোনিয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লায় চলতি বছর এ নিয়ে হাম ও হামের উপসর্গে ১১ জন শিশুর মৃত্যু হলো। এর মধ্যে এক শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ১০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, কোনো শিশুর জ্বর, কাশি বা সর্দি দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়া এবং শিশুদের সুষম পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত