সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ‘অনৈতিক’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শ্যামনগর। এই ঘটনার প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে বুধবার (২২ জুলাই) এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ জনতা তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলার একটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় মসজিদ কমিটির সহ-সভাপতি সোলাইমান কবির, অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল রহমান, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকাত আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা ও অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসনের কথা বলে একজন সাবেক সংসদ সদস্যের এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রথমে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ বলে দাবি করা হলেও পরে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন তিনি। তবে ওই নারীর সঙ্গে তার বয়সের ব্যবধান প্রায় ৫৭ বছর এবং তার দেওয়া তথ্যেও নানা অসংগতি পাওয়া গেছে।
বিক্ষুব্ধ জনতা গাজী নজরুল ইসলামের দ্রুত পদত্যাগ দাবি করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা না হলে আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করেন।
\

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন