সংবাদ

বাগেরহাটে মিছিলের আগেই ছাত্রলীগের ১৭ কর্মী গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

বাগেরহাটে মিছিলের আগেই ছাত্রলীগের ১৭ কর্মী গ্রেপ্তার
বাগেরহাটে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ১৭ কর্মী। ছবি : সংবাদ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাগেরহাট পৌরসভার রেলরোড এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য আনা কয়েকটি বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয়েছে। জব্দ করা ব্যানারে লেখা ছিল–‘প্রতীক্ষায় অধীর সবাই, তোমরা পুনঃপ্রত্যাবর্তনের দুঃসাহসিক পথ বেয়ে আমরা গড়ব আগামীর বাংলাদেশ’। ব্যানারের নিচে সৌজন্যে মোড়েলগঞ্জ যুবলীগ নেতা আসলাম খানের নাম উল্লেখ রয়েছে।

গ্রেপ্তার ১৭ জন হলেন–মো. শাহিন ফকির (১৮), মো. লিটন চাপরাশি (২২), মো. শামীম হোসেন (১৮), মো. রাতিন ইসলাম হৃদয় মোল্লা (১৮), মো. সিরাজ শেখ (১৮), মো. আরিফুল ইসলাম (১৮), মো. রিয়াদ শেখ (১৮), মো. নাজমুল হাসান (১৮), মাহিম হাওলাদার (১৮), আব্দুল কাইয়ুম (২১), মো. হাবিবুল্লাহ খান (১৯), অংকুন মালী (১৮), মেগনাথ মালী (১৮), নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), সাদমিন ফাহিম (১৭), রাব্বি তালুকদার (১৬) এবং হাচান হাওলাদার (৩৩)।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লাঠিসোঁটা ও ব্যানার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

বাগেরহাটে মিছিলের আগেই ছাত্রলীগের ১৭ কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত