নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন পুকুরের মালিক তরুণ উদ্যোক্তা তানভির হোসেন রনি।
ক্ষতিগ্রস্ত তানভির হোসেন জানান, প্রায় ১০০ শতাংশ জলাশয় ভাড়া নিয়ে তিনি রুই, কাতলা, তেলাপিয়া ও পুঁটিসহ বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছিলেন। গত মাসেও তিনি পুকুরে প্রায় ৫ লাখ টাকার মাছের পোনা ছেড়েছিলেন। শনিবার রাতে কে বা কারা শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে।
তানভির হোসেন রনি বলেন, ‘আমি একজন উদ্যোক্তা হিসেবে নতুন এই ব্যবসা শুরু করেছি। কেউ শত্রুতা করে আমার পুকুরে বিষ দিয়েছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’
এ বিষয়ে পলাশ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন