বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সড়কের শালফা-গজারিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন ধুনট উপজেলার জোড়খালি গ্রামের মৃত মেহের প্রামাণিকের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় নূর হোসেন শেরপুর শহর থেকে অটোরিকশা নিয়ে ধুনটে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে শালফা-গজারিয়া রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নূর হোসেন গুরুতর আহত হয়ে অটোরিকশার ভেতরেই আটকে পড়েন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন