সংবাদ

গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১০:৪২ এএম

গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ
গাইবান্ধায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩’-এর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সম্প্রতি গাইবান্ধা পিটিআই চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ কে এম হেদায়েতুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাশ এবং পিটিআই সুপারিনটেনডেন্ট সাদিয়া আফরিন বিজলী।

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩’-এর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সম্প্রতি গাইবান্ধা পিটিআই চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ কে এম হেদায়েতুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাশ এবং পিটিআই সুপারিনটেনডেন্ট সাদিয়া আফরিন বিজলী।

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত