সংবাদ

দোহারে মাদকসহ ৩ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১১:৩৭ এএম

দোহারে মাদকসহ ৩ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত তিন যুবক পুলিশের হেফাজতে। ছবি : সংবাদ

ঢাকার দোহার উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) উপজেলার কার্তিকপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কার্তিকপুর গ্রামের আকাশ মোল্লা ওরফে শুভ (২৫), মো. ইফতেখার রউফ সীমান্ত (১৯) ও মোহাম্মদ সিয়াম (২০)। সোমবার (৮ জুন) সকালে দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ পোদ্দার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কার্তিকপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ৩ যুবককে তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত।

এসআই কৃষ্ণ পোদ্দার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

দোহারে মাদকসহ ৩ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ঢাকার দোহার উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) উপজেলার কার্তিকপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কার্তিকপুর গ্রামের আকাশ মোল্লা ওরফে শুভ (২৫), মো. ইফতেখার রউফ সীমান্ত (১৯) ও মোহাম্মদ সিয়াম (২০)। সোমবার (৮ জুন) সকালে দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ পোদ্দার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কার্তিকপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ৩ যুবককে তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত।

এসআই কৃষ্ণ পোদ্দার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত