ফেনীর পরশুরামে ১৫টি মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি সোহেল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে পরশুরাম বাজারের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রামের তালুকপাড়ার সিকান্দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে মাদক এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এর আগে ফেনী ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তিনি গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন। মাদক কেনাবেচায় তার একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে বলে জানা গেছে।
পরশুরাম মডেল থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম হক্কানী ও মোস্তফা কামালের নেতৃত্বে সোমবার দুপুরে উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১৫টি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন