সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ, লালমোহনে আনন্দ মিছিল

প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ, লালমোহনে আনন্দ মিছিল
ভোলার লালমোহনে উৎসবের আমেজ। ছবি : সংবাদ

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার লালমোহনে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভোলা-৩ আসনের ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা লালমোহনবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি স্পিকার নির্বাচিত হওয়ার পর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ, লালমোহনে আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার লালমোহনে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভোলা-৩ আসনের ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা লালমোহনবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি স্পিকার নির্বাচিত হওয়ার পর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত