নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে দেশের শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছেন। নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত ছাত্রীদের লেখাপড়া সম্পূর্ণ অবৈতনিক করা এবং উচ্চশিক্ষায় ভালো ফলাফলের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে ও বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল আরও বলেন, শিশুদের মানবিক ও নৈতিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ উন্নয়ন সহায়তার আওতায় ৮২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ৫৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া এডিপির অর্থায়নে বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বিতরণকালে বাইসাইকেলগুলো মানসম্মত কি না, তা নিজেই চালিয়ে পরীক্ষা করে দেখেন এমপি ফজলে হুদা বাবুল। তার সাইকেল চালানোর সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী এমপির প্রতিনিধি সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, মহাদেবপুরে এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইতি আরা, সাবেক ছাত্রনেতা অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়িতা পুরস্কারপ্রাপ্ত লায়লা নাজনিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হান্নান, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সাজু, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক বরুণ মজুমদার, সাংবাদিক আমিনুর রহমান প্রমুখ।
\

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন