২০২৬ বিশ্বকাপ ফুটবল আসতে এখনো দেরি থাকলেও এর উন্মাদনা এখনই ছড়িয়ে পড়েছে নরসিংদীর পলাশ উপজেলায়। সমর্থকদের প্রিয় দলের জার্সি পরা, বাড়ির ছাদে পতাকা ওড়ানো আর দীর্ঘ পতাকা নিয়ে আনন্দ মিছিল করার মধ্য দিয়ে শুরু হয়েছে এই ফুটবল বসন্ত।
উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার সরকারটেকে রাস্তার পাশে ব্রাজিল সমর্থকেরা ৩০০ ফুট দীর্ঘ একটি পতাকা টাঙিয়েছেন। এর আগে পলাশ বাজার এলাকা থেকে প্রায় ১,২০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে বিশাল মিছিল করেন একদল সমর্থক। কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনা, জার্মানি বা পর্তুগালের সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছে একই রকমের উৎসাহ। রিকশা, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতেও শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা।
পতাকার এই বিপুল চাহিদাকে কেন্দ্র করে মৌসুমি ব্যবসায়ীরাও এখন ব্যস্ত। হবিগঞ্জের বানিয়াচং থেকে পলাশে পতাকা বিক্রি করতে এসেছেন হেদায়েত উল্লাহ ও তার ছেলে। বাঁশের লাঠিতে বিভিন্ন দেশের পতাকা সাজিয়ে তারা ঘুরছেন পথে পথে। হেদায়েত উল্লাহ জানান, ৩০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত দামে তারা পতাকা বিক্রি করছেন। প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকার পতাকা বিক্রি হয়। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকাই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
ফুটবলের এই হাওয়া লেগেছে স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে খেলার মাঠগুলোতেও। বিকেলের আলো গড়াতেই বিভিন্ন স্কুল ও কলেজের মাঠে জার্সি পরে ফুটবল নিয়ে নেমে পড়ছে কিশোর ও তরুণেরা। স্থানীয়রা জানান, অধিকাংশ ম্যাচই হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। মাঠের খেলার পাশাপাশি আড্ডার প্রধান বিষয়বস্তুও এখন ফুটবল।
।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন