সংবাদ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদার আর নেই

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০১:৩৪ পিএম

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদার আর নেই
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদার। ছবি : সংবাদ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদার (৭০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুল বারি সরদার মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ জোহরের নামাজের পর চকপাড়া ওয়াহাবুল উলুম আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদারের মৃত্যুতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদার আর নেই

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদার (৭০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুল বারি সরদার মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ জোহরের নামাজের পর চকপাড়া ওয়াহাবুল উলুম আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরদারের মৃত্যুতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত