‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা করেছে পূবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (৯ জুন) সকালে ঘোড়াশাল বাজার এলাকায় ব্যাংকের ঘোড়াশাল শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সকালে পূবালী ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেন, আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়তে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক বেলাল হোসেন সেলিম, ঘোড়াশাল শাখা ব্যবস্থাপক মো. রকিবুল ইসলাম এবং গাজীপুর অঞ্চলের এডিসি ইনচার্জ মো. ফজলে রাব্বীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ক্যাম্পেইনে গ্রাহকদের নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধার কথা হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন