সংবাদ

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী
নিজ গ্রাম বারইপাড়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন আইনমন্ত্রী।

“এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সবধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আমরা সমস্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিজ গ্রাম বারইপাড়ায় ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রী আরও বলেন, “আমরা আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রত্যয় নিয়ে এসেছি তা আমরা বাস্তবায়ন করবো।”

মন্ত্রী জানান, এবারের ঈদে চাঁদাবাজি উল্লেখযোগ্যভাবে কমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ছিল, তার তুলনায় দেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন।

অন্যবারের তুলনায় এবারের ঈদ শান্তিপূর্ণ উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, “বড় ধরনের কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। তবে দুয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে লঞ্চ দুর্ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক।”

এর আগে সকালে নিজ বাড়ি থেকে নেতা-কর্মীদের নিয়ে নিয়ে ঈদগাহে পৌঁছান মন্ত্রী। নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটান, সবার খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ঈদের আনন্দ আর সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে শেষ হয় শৈলকুপার বারইপাড়া গ্রামের ঈদের জামাত। আইনমন্ত্রীর উপস্থিতিতে জামাতের পরিবেশ ছিল আরও উৎসবমুখর।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত