রাজধানীর মেট্রোরেলে রাতের বেলায় চলাচলের সময় আরও বাড়ানো হচ্ছে। কর্তৃপক্ষ ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময়ে ট্রেন চালানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে এ বিষয়ে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
মেট্রোরেল কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর বাড়তি সময়ে মেট্রোরেল চালানো। একই সঙ্গে দুটি ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধান আধা মিনিট কমানো হবে। অর্থাৎ সাড়ে চার মিনিট পরপর মেট্রো চলবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেনটি এখন রাত সাড়ে ৯টায় ছাড়ে। উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
সকালের সময় বাড়ানোর বিষয়টি আপাতত ভাবছে না কর্তৃপক্ষ। বর্তমানে সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম মেট্রোরেল ছাড়ে এবং মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়।
বাড়তি সময়ে মেট্রোরেল চলাচল শুরু হলে যাত্রীরা আরও ঘনঘন ট্রেন পাবেন। বর্তমানে ব্যস্ত সময়ে (পিক আওয়ার) প্রতি পাঁচ মিনিট পরপর ট্রেন চলে। নতুন সূচি কার্যকর হলে এই ব্যবধান দাঁড়াবে সাড়ে চার মিনিট।
এখন কম ব্যস্ত সময়ে (অফপিক আওয়ার) ৭ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলে। রাতের সময় বাড়লে ট্রিপের সংখ্যাও বাড়বে। বর্তমানে সারাদিনে মোট ২৯৭ বার (ট্রিপ) মেট্রোরেল চলাচল করে।
মেট্রোরেল প্রকল্পের প্রক্ষেপণ অনুযায়ী, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন পাঁচ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। বর্তমানে দৈনিক গড়ে সোয়া চার লাখ যাত্রী যাতায়াত করেন।
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে। আগামী বছর বর্ধিত অংশ চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা ৬ লাখ ৭৭ হাজারে উন্নীত হওয়ার কথা।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, ‘রাতে উভয় দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। কবে বাড়বে এবং কত সময় বাড়ানো হবে, তা সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। পর্যায়ক্রমে স্টেশন বাড়তে বাড়তে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন শুরু হয়।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন