পুলিশের শীর্ষ ও মধ্য পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার মোট ৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করেছে সরকার।
মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
ডিআইজি ও কমিশনার পর্যায়ে রদবদল: প্রথম প্রজ্ঞাপনে ডিআইজি ও পুলিশ কমিশনার পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি বদলি নিচে উল্লেখ করা হলো: সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিললুর রহমান।
পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে রাজশাহীর নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশিক সাঈদকে বরিশালের কমিশনার করা হয়েছে।
ডিএমপি ও সিআইডিতে পরিবর্তন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি এবং সিআইডির ডিআইজি মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
এ ছাড়া সানা শামীনুর রহমানকে সিআইডির ডিআইজি এবং মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যান্য ডিআইজি ও সমমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ড. শাহেদুল আকবর খান, ড. এলিজা শারমীন, মোহাম্মদ মাকছুদের রহমান, কাজী আখতার উল আলম, মোহাম্মদ মোর্শেদ আলম, মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া ও সাজেদুর রহমান রয়েছেন।
এসপি ও ডিসি পর্যায়ে বদলি: দ্বিতীয় প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার আরও ২৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২ এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে আরএমপির উপপুলিশ কমিশনার, এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে বদলি করা হয়েছ।
পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে, এসবির (ঢাকা) পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার, শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে এবং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার, রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার করা হয়েছে।
অন্যদিকে, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশ সুপার, আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদরদফতরের এআইজি এবং সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে।
ডিআইজি পদ মর্যাদায় বদল-১ডিআইজি পদ মর্যাদায় বদল-২এসপি পদ মর্যাদায় বদল-১এসপি পদ মর্যাদায় বদল-২।
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন