সংবাদ

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, ২ নেতা বহিষ্কার

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৬:১৫ পিএম

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, ২ নেতা বহিষ্কার
বহিষ্কৃত দুই নেতার ফাইল ছবি। ছবি : সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৪মে) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক ইউনিটগুলোতে সঠিক তদারকিতে ব্যর্থতা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

পৌর নেতাদের বহিষ্কারের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি এনামুল হক সুজনকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনোনীত করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিতর্কিত ব্যক্তিকে পদ দেওয়ার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হায়দার আলীকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, ২ নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৪মে) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক ইউনিটগুলোতে সঠিক তদারকিতে ব্যর্থতা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

পৌর নেতাদের বহিষ্কারের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি এনামুল হক সুজনকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনোনীত করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিতর্কিত ব্যক্তিকে পদ দেওয়ার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হায়দার আলীকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত