সংবাদ

আদালত প্রাঙ্গণে বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

আদালত প্রাঙ্গণে বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া
ছবি : সংবাদ

রংপুরে জমি সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিতে এসে শাহিনা ইসলাম (৫৫) নামে এক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট থানা আমলি আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

শাহিনা ইসলাম ওই মামলার আসামি এবং নগরীর তাজহাট থানার ঘাঘটপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী।

আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলামের ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে বড় ভাই ও ভাবি শাহিনা ইসলামের নামে একটি সিআর মামলা করেন। মঙ্গলবার (৫ মে) মামলায় হাজিরা দিতে স্বামী-স্ত্রী আদালতে আসেন। শুনানি শুরু হওয়ার অপেক্ষায় তারা আদালতের সামনে দাড়িয়ে ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ শাহিনা ইসলাম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশফাক জানান, শাহিনা ইসলামকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিহতের স্বামী নজরুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে আমার ছোট ভাই আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার স্ত্রী এই বৃদ্ধ বয়সে আদালতে হাজিরা দেওয়ার বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছিলেন না। প্রচণ্ড মানসিক কষ্ট থেকে আজ হাসপাতালেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়লেন।’

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাজিরা দিতে এসে এক নারী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেন। এই ঘটনায় আদালত প্রাঙ্গণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আদালত প্রাঙ্গণে বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত