সংবাদ

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩, আহত ৫

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:৩১ এএম

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩, আহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত জন।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের সামনে থাকা একটি স্পিড ব্রেকার দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হওয়ার সময় পেছন থেকে 'শ্যামলী পরিবহন'-এর একটি বাস সেটিকে ধাক্কা দেয়।

এই ধাক্কা লাগার ঘটনা নিয়ে বাস অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর ফলে পেছনে মোটরসাইকেল আরও কিছু বাসের জটলা তৈরি হয়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে বেপরোয়া গতিতে আসা 'দোয়েল পরিবহন'-এর একটি বাস ওই জটলার মধ্যে সজোরে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩, আহত ৫

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত জন।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের সামনে থাকা একটি স্পিড ব্রেকার দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হওয়ার সময় পেছন থেকে 'শ্যামলী পরিবহন'-এর একটি বাস সেটিকে ধাক্কা দেয়।

এই ধাক্কা লাগার ঘটনা নিয়ে বাস অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর ফলে পেছনে মোটরসাইকেল আরও কিছু বাসের জটলা তৈরি হয়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে বেপরোয়া গতিতে আসা 'দোয়েল পরিবহন'-এর একটি বাস ওই জটলার মধ্যে সজোরে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত