পটুয়াখালীর দুমকিতে মঙ্গলবার (৫ মে) রাত ৯টায় উপজেলার উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবদুল্লাহ আল নোমান (১৯) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ। নোমান দুমকি উপজেলার মোঃ ইউনুছ মৃধার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মোঃ নুরুজ্জামান ফোর্স সহ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যাবসায়ী মাদক দ্রব্য বিক্রি করছে এমন খবর পায়। ঘটনাস্থলে গিয়ে মোঃ আবদুল্লাহ আল নোমান এর কাছে ৩০ গ্রাম গাজা সহ তাকে আটক করে। যার বাজার মূল্য দেড় হাজার টাকা।
দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, প্রচলিত মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন