সংবাদ

নিজামীর ছেলে এনসিপিতে, বিএনপির বড় নেতাদের সন্তানেরাও ‘আসবেন’

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৯:৫৪ পিএম

নিজামীর ছেলে এনসিপিতে, বিএনপির বড় নেতাদের সন্তানেরাও ‘আসবেন’
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপ্যি) যোগ দিয়েছেন। বিএনপি বড় পর্যায়ের নেতা, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানদের ‘কাউকে কাউকে আগামীতে  এনসিপিতে দেখা যেতে পারে’ বলে দাবি করেছেণ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৫ মে) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালযে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো কয়েকজন ব্যক্তি এনসিপিতে যোগ দেন; যাদের দলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

দুই বারের সংসদ সদস্য (এমপি) মতিউর রহমান নিজামী বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষি ও শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে ট্রাইব্যুনালের রায়ে এই জামায়াত নেতাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ওই সময় তৎকালিন তুর্কী সরকার এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিল।

মতিউর রহমান নিজামীর ছেলে নাদিমুর রহমান বর্তমানে  তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে বলা হয়, তুরস্কে থাকায় নাদিমুর সশরীর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে অনলাইনে যুক্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফসহ’ বিভিন্ন পেশাজীবী এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই-এর সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ সংগঠনের প্রায় ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়। তবে তাদের সবাই এ সময় উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৫০ সদস্য ছিলেন বলে জানানো হয়।

মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, “বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ বাড়ছে, যা তাদের নতুন প্রজন্মের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বিএনপির অনেক বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও জানাচ্ছেন, তাদের কাছে বর্তমান রাজনীতি গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে তাদের কাউকে কাউকে এনসিপিতে দেখা যেতে পারে।”

‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আামরা সরকারি দল (বিএনপি) থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন দেখছি তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। বিগত দিনে যারাই জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করেছে, তারা বেশিদিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে।”

এনসিপির মুখপাত্র বলেন, “স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে তারেক রহমান ঠিক এরশাদের মতোই দেশ চালাতে চাইছেন। সারাদেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনার এই পাঁয়তারা বন্ধ করতে হবে। যারা নির্বাচনে পরাজিত বা মনোনয়ন বঞ্চিত, তাদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো হচ্ছে। আমরা আহ্বান জানাব, দ্রুত নির্বাচনের মাধ্যমে এই অচল অবস্থা দূর করুন। এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে।”

আসিফ মাহমুদ বলেন, “পশ্চিমবঙ্গে উগ্রপন্থিরা ক্ষমতায় আসায় আগামীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে শঙ্কা আছে। তবে আমরা তাদের আহ্বান জানাতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কথা না বললেই ভালো। আমাদের বিষয় দেখার জন্য আমরাই যথেষ্ট।”

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নিজামীর ছেলে এনসিপিতে, বিএনপির বড় নেতাদের সন্তানেরাও ‘আসবেন’

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত