বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের ‘হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে’ বক্তব্য প্রদানকালে বাংলাদেশের এই অবস্থানের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় তিনি মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (ডব্লিউপিএস) বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নেতৃত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ আরও বৃদ্ধি করা প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তৈরি হওয়া মানবিক অর্থায়ন ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, এই সংকটের একটি টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। একই সাথে তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
জানা গেছে, নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) ইকোসকের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের ‘হাই-লেভেল প্যানেল ডিসকাশন-২’-এ অংশ নেবেন প্রতিমন্ত্রী। একই দিন তিনি জাতিসংঘ সদর দফতরে ‘ইউএন উইমেন’-এর আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন