প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
মানবাধিকার ও পরিবেশবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে এই রিট পিটিশন দায়ের করেছিল।
শুনানি শেষে আদালত ৬০ দিনের মধ্যে প্রবাসীদের অমীমাংসিত পাসপোর্ট ও নবায়ন আবেদনগুলো নিষ্পত্তি করার নির্দেশ দেন এবং ৯০ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেন।
একই সঙ্গে প্রবাসীদের আবেদন নিষ্পত্তিতে প্রশাসনিক নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না–এই মর্মে চার সপ্তাহের রুলও জারি করেছেন আদালত।
এইচআরপিবির পক্ষে রিট আবেদনকারী ছিলেন আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ ও মাহবুবুল ইসলাম।
এই মামলায় বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১৪ জনকে।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, অন্তর্বর্তীকালীন আদেশে আদালত পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রবাসীদের অমীমাংসিত নবায়ন আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসকে প্রবাসীদের জমা দেওয়া পাসপোর্ট আবেদন দ্রুত পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশনা দিতে বলা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ৩০ দিনের মধ্যে আদালতে জানাতে বলা হয়েছে।
\

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন