সংবাদ

জনসাধারণের কথা শুনে সমাধানের আশ্বাস মন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

জনসাধারণের কথা শুনে সমাধানের আশ্বাস মন্ত্রীর

সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরের সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১ আগস্ট) সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

​পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সকল স্টেশন এবং রেললাইনের বিভিন্ন সমস্যা সরজমিন পরিদর্শন করা হচ্ছে।

​শ্রীমঙ্গল স্টেশন পরিদর্শনের পর ট্রেনটি কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে কিছু সময় দাঁড়ালে মন্ত্রী সেখানে অবস্থানরত স্থানীয় সাধারণ মানুষের মুখোমুখি হন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

/শামীম রিজভী

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

জনসাধারণের কথা শুনে সমাধানের আশ্বাস মন্ত্রীর

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরের সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১ আগস্ট) সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

​পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সকল স্টেশন এবং রেললাইনের বিভিন্ন সমস্যা সরজমিন পরিদর্শন করা হচ্ছে।

​শ্রীমঙ্গল স্টেশন পরিদর্শনের পর ট্রেনটি কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে কিছু সময় দাঁড়ালে মন্ত্রী সেখানে অবস্থানরত স্থানীয় সাধারণ মানুষের মুখোমুখি হন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

/শামীম রিজভী

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত