সংবাদ

ইটভাটায় কাঠ পোড়ানোয় পরিবেশ হুমকির মুখে

প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম

ইটভাটায় কাঠ পোড়ানোয় পরিবেশ হুমকির মুখে

বন উজাড় করে ইটভাটায় অবাধে কাঠ পোড়ানোর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক পরিবেশ। সংশ্লিষ্টদের অভিযোগ, অধিকাংশ ইটভাটায় কয়লার ব্যবহার না করে কাঠই জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে, প্রতিদিন ট্রাক ও ট্রাক্টরে করে হাজার হাজার মণ চেরা কাঠ ইটভাটাগুলোতে আনা হচ্ছে। পরে প্রশাসনের নজর এড়াতে দ্রুত এসব কাঠ পুড়িয়ে ফেলা হচ্ছে।

সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামের এমএবি ব্রিকস নামের একটি ইটভাটায় এমন চিত্র দেখা গেছে। সেখানে ভাটার চিমনির পাশে ট্রাক্টরের ওয়াগন থেকে কাঠ নামাতে দেখা যায়।

ছবিটি বুধবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুর গ্রামের এমএবি ব্রিকস থেকে তোলেন স্থানীয় প্রতিনিধি সুমন কুমার মণ্ডল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

ইটভাটায় কাঠ পোড়ানোয় পরিবেশ হুমকির মুখে

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

বন উজাড় করে ইটভাটায় অবাধে কাঠ পোড়ানোর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক পরিবেশ। সংশ্লিষ্টদের অভিযোগ, অধিকাংশ ইটভাটায় কয়লার ব্যবহার না করে কাঠই জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে, প্রতিদিন ট্রাক ও ট্রাক্টরে করে হাজার হাজার মণ চেরা কাঠ ইটভাটাগুলোতে আনা হচ্ছে। পরে প্রশাসনের নজর এড়াতে দ্রুত এসব কাঠ পুড়িয়ে ফেলা হচ্ছে।

সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামের এমএবি ব্রিকস নামের একটি ইটভাটায় এমন চিত্র দেখা গেছে। সেখানে ভাটার চিমনির পাশে ট্রাক্টরের ওয়াগন থেকে কাঠ নামাতে দেখা যায়।

ছবিটি বুধবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুর গ্রামের এমএবি ব্রিকস থেকে তোলেন স্থানীয় প্রতিনিধি সুমন কুমার মণ্ডল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত