বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা থ্রি ইডিয়টস আবারও ফিরছে বড় পর্দায় এমন খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। দীর্ঘ ১৭ বছর পর সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন বলিউড সুপারস্টার আমির খান।
রাজকুমার হিরানি
পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল। র্যাঞ্চো, ভাইরাস,
চতুর, রাজু ও ফারহানের মতো চরিত্রগুলো এখনো দর্শকের মনে অমলিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে
আমির খান জানিয়েছেন, সিনেমাটির সিক্যুয়েল তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি জানান,
চিত্রনাট্য তার বেশ পছন্দ হয়েছে। যদিও শুটিং শুরুর সময় বা মুক্তির নির্দিষ্ট তারিখ
নিয়ে এখনই কিছু জানাতে চাননি এই অভিনেতা।
আমির বলেন, “গল্পটি
আগের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে, তবে সময়ের ব্যবধানে এতে নতুন মাত্রা যুক্ত হবে।
প্রথম ছবির মতোই এতে থাকবে হাস্যরস, বন্ধুত্ব আর ছকভাঙা গল্পের উপাদান।”
জানা গেছে, সিক্যুয়েলের
গল্প আগের ঘটনার প্রায় এক দশক পরের সময়কে ঘিরে আবর্তিত হবে। নিজের জনপ্রিয় চরিত্র
‘র্যাঞ্চো’তে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন আমির। তিনি বলেন, খুব শিগগিরই ছবির কাজ
শুরু করার পরিকল্পনা রয়েছে এবং গল্পকারদের কাজ নিয়েও তিনি সন্তুষ্ট।
এদিকে, প্রথম সিনেমার
জনপ্রিয় অভিনয়শিল্পী কারিনা কাপুর, আর. মাধবন ও শরমন যোশি-কেও সিক্যুয়েলে দেখা যেতে
পারে বলে ইঙ্গিত মিলেছে। অর্থাৎ পুরনো টিম নিয়েই নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, র্যাঞ্চো ও পিয়ার পরবর্তী জীবন এবং নতুন অভিযানের মধ্য দিয়েই এগোবে
গল্প। পাশাপাশি আবারও একসঙ্গে দেখা যাবে র্যাঞ্চো-রাজু-ফারহান ত্রয়ীকে।
শোনা যাচ্ছে, এই সিক্যুয়েলের কাজ এগিয়ে নিতে নির্মাতা রাজকুমার হিরানি তার অন্য একটি বায়োপিক প্রকল্প আপাতত স্থগিত রেখেছেন। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। সব মিলিয়ে, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল ঘিরে বলিউডে আবারও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দর্শকরাও অপেক্ষায়—কবে আবার বড় পর্দায় ফিরে আসবে সেই চেনা বন্ধুত্ব, হাস্যরস আর জীবনের অনন্য দর্শনের গল্প।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন