জনগণ বড় আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না।
শুক্রবার (৮ মে) বিকেলে জামালপুরের ইসলামপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে (মন্ত্রী পদমর্যাদায়) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পাশপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও নিয়োগ দেওয়া হয়। এ উপলক্ষ্যে তার নিজ এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ওই আলোচনা সভার আয়োজন করে সংশ্লিষ্ট উপজেলা ও পৌর বিএনপি।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও ইসলামপুর বিএনপির সভাপতিসুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, “উন্নয়ন করতে সবার সহযোগিতা দরকার। সহযোগিতা পেলে উন্নয়ন করা সহজতর হবে। আর অবকাঠামো উন্নয়ন হলে, মানুষের জীবনমান উন্নত হবে।”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামে গ্রামে ঘুরে উন্নয়ন করেছেন। কৃষির উৎপাদন বাড়িয়েছেন। কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। কৃষকেরা যাতে কৃষি পণ্য উৎপাদনে আগ্রহী হন, সেই দলটি চেষ্টা করেছেন। আমাদেরকেও শহীদ জিয়ার মতো কৃষি উৎপাদন বাড়াতে কাজ করতে হবে। সেকারণেই প্রধানমন্ত্রী খাল খননসহ কৃষক কার্ড এবং ফেম্যালি কার্ডের কর্মসূচি হাতে নিয়েছেন।”
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের এমপি শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ, উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বিএনপি নেতা-কর্মীরা।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন