নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বুধবার (২৪ জুন) ভোর সোয়া ৪ টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, সাপাহার সীমান্তের ২৪৪/এমপি নম্বর পিলারের কাছ দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পুশ-ইনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।
খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশে ঢোকাতে ব্যর্থ হয়।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি জানার পরপরই বিজিবি সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থান করছেন এবং বিজিবি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে বর্তমানে কোনো উত্তেজনা না থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পুশ-ইনের এ চেষ্টার বিষয়ে বিএসএফের সঙ্গে কূটনৈতিক ও পতাকা বৈঠকসহ প্রয়োজনীয় যোগাযোগের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
/

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন