গাজীপুর মহানগরের টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৪ জুন) ভোর ৬ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস জানায়, ভোর ৬টা ১৭ মিনিটে তারা আগুনের খবর পায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে একই মালিকের প্রায় ২৫টি টিনশেড ঘর ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের দাবি, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও তাদের দ্রুত তৎপরতায় প্রায় ১ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন