অভিজাত ক্লাবের সদস্যপদ কিনতে বা নবায়ন করতে এখন ১০ শতাংশ উৎসে কর দিতে হবে। দেশের শীর্ষ ক্লাবগুলোর সদস্যদের করের আওতায় আনতে অর্থবিলে নতুন ধারা যুক্ত করেছে সরকার।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে নতুন ধারা যুক্ত করা হয়েছে। এই ধারার আওতায় রাজধানীর গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাবসহ দেশের সব অভিজাত ক্লাবের সদস্যদের কর দিতে হবে।
অর্থবিলের বিধান অনুযায়ী, অভিজাত ক্লাবের সদস্য হতে বা সদস্যপদ নবায়ন করার ক্ষেত্রে আর্থিক লেনদেনের ওপর ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। ক্লাব কর্তৃপক্ষ এই কর আদায় করবে।
যদি কোনো ক্লাবের সদস্যপদ ১ কোটি টাকা হয়, তবে ওই সদস্যকে কর বাবদ ১০ লাখ টাকা অতিরিক্ত দিতে হবে। সদস্যপদ নবায়নের ক্ষেত্রেও একই হারে কর প্রযোজ্য হবে। তবে মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক চাঁদার ওপর এই কর প্রযোজ্য হবে না।
বাংলাদেশের প্রাচীনতম ক্লাবগুলোর মধ্যে ঢাকা ক্লাব অন্যতম। ১৯১১ সালে নিবন্ধিত এই ক্লাবের সদস্যসংখ্যা প্রায় ৩ হাজার ৮০০। অদূর ভবিষ্যতে তা সাড়ে চার হাজার ছাড়াবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গুলশান ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে। বর্তমান সদস্যসংখ্যা দুই হাজারের বেশি। উত্তরা ক্লাবের সদস্য প্রায় আড়াই হাজার। বনানী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ক্লাবের সদস্যসংখ্যাও প্রায় একই।
ঢাকা ক্লাবের পরিচালক মো. রবিউল ইসলাম বলেন, ‘আমরা সদস্যপদ স্থানান্তরের সময় ছয় লাখ টাকা ফি নিয়ে থাকি। এখন উৎসে কর নেওয়া হলে সরকার হয়তো ৬০ হাজার টাকা নিয়ে যাবে।’ তিনি আরও বলেন, নতুন কর ক্লাবের আয়ের ওপর চাপ তৈরি করতে পারে।
এনবিআরের এক কর্মকর্তা বলেন, ‘ঢাকার প্রথম সারির ১০টি ক্লাবের প্রতিটির সদস্যসংখ্যা হাজারের ওপর। সদস্যপদ প্রাপ্তি ও স্থানান্তরের ফি গড়ে ৫০ লাখ টাকার কম নয়। এই খাত থেকে উল্লেখযোগ্য কর আদায় হবে।’

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন